sliderস্থানিয়

নলছিটিতে যৌথবাহিনীর তল্লাশি চৌকি

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রæয়ারি) বিকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

ঝালকাঠির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্না সুলতানা জেনির নেতৃত্বে নলছিটি সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন তানভীরসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নলছিটি থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ তল্লাশি কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

তল্লাশির সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় বেশকিছু চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের যৌথ তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button