sliderস্থানিয়

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বকুল বেগম (৫৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামে ওই মহিলার নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম।

পুলিশ ও এলাকাবাসীসূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন বকুল বেগম একাই এক বাড়িতে বসবাস করতেন। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তিনি জীবনযাপন করতেন। তার কোনো আপন আত্মীয় স্বজন নেই বলেও জানান তারা। শুক্রবার প্রতিবেশীরা ওই নারীর বসত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে শরীরে পোকা হয়ে যাওয়া অর্ধগলিত এবং লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম জানান, বকুল বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতেন। তার কোনো আত্মীয় স্বজনও নেই। ধারণা করা হচ্ছে পাঁচ-সাতদিন আগে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নলছিটি থানায় একটি ইউডি (অপমৃত্যু)মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button