sliderস্থানিয়

নলছিটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আকন (৩৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যার আগে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুস ছালাম। দূর্ঘটনার পরে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে দূর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে নলছিটি খেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে আগুন নিয়ন্ত্রনে এন উদ্ধার কাজ চালায়

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার উদ্দেশে খান পরিবহনের একটি বাস ছেড়ে আসে। গাড়িটি দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আনোয়ার আকন (৩৮) ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। নিহত আনোয়ার হোসেন আকন নলছিটি উপজেলার দুধারিয়া গ্রামের আ. খালেক আকনের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম জানান, দুর্ঘটনার পরে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে । এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button