slider
নলছিটিতে দরজা ভেঙে চুরি

মোঃ রায়হান জোমাদ্দার,নলছিটি : ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নে দক্ষিণ ডেবরা গ্ৰামের কালাম ব্যাপারীর ঘরে (২০ অক্টোবর রোজ শনিবার) দিবাগত রাতে কালাম ব্যাপারীর যরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্ত্রী শারমিন বেগম বলেন ঘরের সবাই মিলে শুক্রবার সকাল ১০ টার সময় আমার বোনের মেয়ের বিবাহ অনুষ্ঠানে বরিশাল বেড়াতে যাই । সেখান থেকে রবিবার সকাল ১১ টার দিকে খালি বাসায় প্রবেশ করতে গিয়ে দেখতে পাই মূল দরজা ভাঙ্গা । এরপর ভিতরে প্রবেশ করে দেখি প্রত্যেকটি রুমের দরজা ভাঙ্গা এ সময় দেখতে পাই কয়েকটি আলমারির মধ্যে রাখা স্বর্ণ অলংকার ও নগদ টাকা ছিল তা নেই । এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
নলছিটি থানার (ওসি ) মোঃ আব্দুল ছালাম বলেন, চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া য়ায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




