slider

নলছিটিতে তিন জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ঝালকাঠি প্রতিনিধি : নিষিদ্ধ বেহুন্দী ও বেড় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ঝালকাঠির নলছিটিতে তিন জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। শনিবার (১০জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন নির্বাহী মেজিষ্ট্রেট ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। দন্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল জেলার মুলাদী থানার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো.আলামিন(২৮),একই ঠিকানার জলিল বেপারীর ছেলে মো. রিপন বেপারী(৪০)ও আ. রব বেপারীর ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সুগন্ধা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেই মর্মে খবর পেয়ে মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বেহুন্দী জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা হবে। জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে তিনি জানান।

এ সময় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাব্বি (১৪)কে ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button