sliderস্থানিয়

নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হাবিব দরিদ্র জেলেদের হাতে এ বকনা বাছুর টুলে দেন।।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইয়্যেদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এবং মৎস্য বীজ উৎপাদন খামার ঝালকাঠি সদরের খামার ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস মিয়া।

এসময় বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিকল্প আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button