
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মনোনীত টিমের নির্বাচনী প্রচার-প্রচারনা ও সমন্বয় বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারী) বেলা এগারোটায় নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংলগ্ন মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মো. বায়জিদ হুসাইন, আবদুল্লাহ আল মাসুদ ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি। সভাপতিত্ব করেন জেলা ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান। ছিলেন ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, সদস্য সচিব মোঃ সুজন খান, পৌর আহবায়ক মোঃ রনি তালুকদার,সদস্য সচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহবায়ক ফয়সাল সিকদার, সদস্য মোঃ লিমন হোসেন,সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




