
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : সব কথা, সবার কথা’-এই স্লোগানকে সামনে রেখে চলতে শুরু করে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস’। ঝালকাঠির নলছিটিতে চ্যানেল ‘এস’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২রা ফেব্রæয়ারী) র্যালি, কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় । সকাল দশটায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহরের গার্লস স্কুল সড়কের অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফ অঅলী ও নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মনু।
এ সময় বক্তারা বলেন, আগামীর পথ চলায় দেশ প্রেমকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও মানুষের কল্যাণে দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চ্যানেল ‘এস’।
চ্যানেল ‘এস’-এর নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান আলামিনের সভাপতিত্বে এবং নলছিটি প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর নলছিটি উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক সমকালের নলছিটি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দিপ্ত টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, বেসরকারি টেলিভিশন মাইটিভির নলছিটি উপজেলা প্রতিনিধি রাশেদ খান মিঠু, এশিয়ান টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি ইব্রাহিম খান শাকিল, সাংবাদিক আলামিন ফকির ও নাইম মল্লিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আগামীর পথ চলায় দেশ প্রেমকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে চ্যানেল ‘এস’।




