sliderস্থানিয়

নলছিটিতে গাঁজা ও ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: নলছিটিতে মাদক কারবারি জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দুই নেতাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৪ ফেব্রæয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালিয়ে বৃহষ্পতিবার (৫ ফেব্রয়ারি) ভোর ৫টার তাদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন, নলছিটি পৌরসভার ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে মো: গিয়াস মল্লিক (৩৫) এবং ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আন্দিরপড়ি এরাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)।

এসময় তাদের কাছ থেকে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬শত গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ১৭হাজার ১৯২ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button