sliderস্থানিয়

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৩শ ৫পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ সাথী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) দিবগিত রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে ওই নারীর স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) এল.এম. আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দার বালুর নিচ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নলছিটি থানার বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস ছালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button