
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) ফারহানা ইয়াসমিন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




