নব নির্মিত ভবনের কক্ষ বরাদ্ধে অনিয়ম : মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাধারন সম্পাদকের চেম্বারে তালা

নিজস্ব প্রতিনিধি : নব নির্মিত মানিকগঞ্জ জেলা ২নং আইনজীবী ভবনের কক্ষ বরাদ্ধে অনিয়ম,স্বজনপ্রীতির অভিযোগ এনে (আওয়ামীলীগ সমর্থিত) সাধারন সম্পাদকের চেম্বারে তালা লাগিয়ে দিয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সাধারন সম্পাদক আইনজীবী হুমায়ন কবীর। এসময় তার সঙ্গে কক্ষ বঞ্চিত আরো ২০ থেকে ২৫ জন আইনজীবী ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটলেও আজ শুত্রকবার সকাল ১০টায় সমিতির সর্বদলীয় আইনজীবীদের উপস্থিতিতে রুমের তালা ভেঙ্গে নিজ কক্ষে প্রবেশ করেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামীলীগ সমর্থিত
আইনজীবীরা। সংবিধান বিরোধী কাজের জন্য অ্যাডভোকেট হুমায়ন কবীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।
জানা গেছে, সম্প্রতি প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে নতুন ৬তলা ভবনের নির্মান কাজ শেষ হয়। ভবন নির্মানের আগে সমিতির ১৫২ জনের কাছ থেকে কক্ষের ধরন অনুযায়ী ২ থেকে আড়াই লাখ টাকা সেলামী নেয়া হয়। কিন্তু ভবনের কাজ শেষ হলে ১০৭ জনকে সিনিয়রিটির ভিত্তিতে কক্ষ বরাদ্ধ দেয়ার দাবী করা হয়। তবে বরাদ্ধকৃত ওইসব কক্ষের মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবীদের কক্ষ তুলনামূলক কম থাকায় ক্ষোভে কক্ষ বঞ্চিত আইনজীবীরা সাধারন সম্পাদকের চেম্বারে তালা ঝুঁলিয়ে দেয়।
এ ব্যাপারে বিএনপির সমর্থিত প্যানেলের সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবীর সহ বেশ কয়েকজন আইনজীবী জানান,আওয়ামী সমর্থিত প্যানেলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান দলীয়করন, স্বজনপ্রীতি এবং এলাকা ভিত্তিতে কক্ষ বরাদ্ধ দিয়েছে। বিএনপি সমর্থিত হাতেগোনা দু’একজন ছাড়া আর কাউকে নতুন ভবনের কক্ষ বরাদ্ধ দেয়নি। দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্ধ দিবে বলে বঞ্চিত আইনজীবীদের ঘুরাচ্ছে। এ কারনে কক্ষ বঞ্চিতরা ক্ষোভে সাধারন সম্পাদকের রুমে তালা লাগিয়ে দিয়েছে। এতে তার কিছুই করার নাই।
আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান গরমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, কক্ষ বঞ্চিত আইনজীবীদের অভিযোগ অস্বীকার করে বানান, জ্যেষ্ঠ(সিনিয়র) আইনজীবীদের পরামর্শ নিয়ে যারা আইন পেশার সাথে জড়িত জ্যেষ্ঠতার(সিনিয়রিটির)ভিত্তিতে তাদেরকে কক্ষ বরাদ্ধ দেয়া হয়েছে।
এখানে দলীয়করন,স্বজনপীতি বা এলাকা ভিক্তিতে কক্ষ বরাদ্ধ দেয়ার হয়নি। তিনি বলেন,সংবিধান বিরোধী কাজ করায় আইনজীবী হুমায়ন কবীর সহ তার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইনজীবী সমিতির সভাপতি (বিএনপি সমর্থিত) অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে শুনেছি সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান বঞ্চিতদের নতুন ভবনে কক্ষ দিবে বলে আশ্বসে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছেন। সেলামী দিয়ে কক্ষ না পেয়ে বঞ্চিতরা সাধারন সম্পাদকের চেম্বারে তালা লাগিয়ে দিয়েছে। তিনি আরো জানান, জ্যেষ্ঠ (সিনিয়র) আইনজীবীরা বিষয়টি সমাধান করার চেস্টা করছে।




