নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সফল দেশ সুইডেন

বিগত কয়েক বছর ধরেই বাইরে থেকে বর্জ্য এনে নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে কাজে লাগাচ্ছে সুইডেন। দেশটি এই প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়ে গেছে। ২০১১ সালের পর থেকে দেশটিতে এক শতাংশেরও কম গৃহস্থালি বর্জ্য পুননবায়ন না করে ভাগারে ফেলা হয়েছে। আর এভাবেই বর্জ্য ব্যবস্থাপনায় বিপ্লব ঘটিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সফলতা অর্জন করেছে সুইডেন।
অথচ এ ধরনের সক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি যুক্তরাজ্যে মানুষের স্বপ্নের মতই। প্রতিবছর ব্যয়বহুল পরিবহন সেবা গ্রহণ করে ব্রিটিশদেরকে বর্জ্য নবায়নের জন্য বাইরে পাঠাতে হয়। অন্যথায় ল্যান্ডফিল কর ১৯৯৬ অনুসারে জরিমানা প্রদান করে বর্জ্য ভাগারে পাঠাতে হয়।
অন্যদিকে সুইডেনের বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো এত উন্নত কারণ তাদের পরিবেশ সংরক্ষণের একটি ইতিবাচক সংস্কৃতি আছে। জীবাশ্ম জ্বালানির উপর উচ্চমাত্রার কর আরোপ কারা অন্যতম একটি প্রথম সারির দেশ সুইডেন। ফলে এখন সুইডেনের অর্ধেকের বেশি বিদ্যুতেও যোগান দেয় এই নবায়নযোগ্য শক্তির উৎস।
সুইডেনের নবায়নযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের যোগযোগ পরিচালক অ্যন-ক্যারিন গ্রিওয়াল বলেন, পরিবেশ সুরক্ষায় সুইডিশ নাগরিকরা বেশ উৎসাহী। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কি করা প্রয়োজন তা দেশের মানুষ জানে। বর্জ্য বাইরে না ফেলে পুনরায় নবায়ন করে ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে প্রচারণা চালিয়ে এ সফলতা পেয়েছি। ইনডিপেনডেন্ট।




