slider
নবাবগঞ্জে ৪ হাজার লিটার নকল সরিষার তেল জব্দ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর লঞ্চ ঘাট এলাকায় রজ্জব আলীর বাড়িতে নকল সরিষার তেল তৈরির কারখানার সন্ধ্যান মিলেছে।
গত রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল কেমিক্যালসহ মালিক আল আমিনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম বলেন, নিম্নমানের পামওয়েল, কেমিক্যাল রঙ এবং অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল হিসেবে বিক্রি করছিলেন। এই মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন নবাবগঞ্জ থানার পুলিশ। তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলায় পণ্যে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।




