slider

নবাবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমারবাড়িল্যা এলাকায় সুবিধাবঞ্চিত জনগণের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অসহায় বৃদ্ধাশ্রম ও কারিগরী শিক্ষা বিষয় সেবাধর্মী প্রতিষ্ঠান‘সম্মান সাহাবী’ প্রতিষ্ঠাতা ও শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাস আলী মোল্লা এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ধোধন করেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা দেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলা মেডিক্যাল ক্যাম্পে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা, শিকারীপাড়া ও বারুয়াখালী এলাকার সুবিধাপ্রত্যাশীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। আক্কাস আলী মোল্লার সহধর্মিনী ও কনিষ্ঠপুত্র ইকরাম মোল্লার স্মরনে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে সম্মান সাহারীর প্রতিষ্ঠাতা আক্কাস আলী মোল্লা বলেন, আমাদের দেশে অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারেন না, তাদের কথা মাথা রেখেই এ আয়োজন। আগামীতে যাতে আরো ব্যাপকভাবে মানুষজন চিকিৎসা সেবা পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button