sliderস্থানিয়

নবাগত ওসির সাথে হরিরামপুর প্রেসক্লাবের মতবিনিময়

হরিরামপুর প্রতিনিধি: আজ ২২ জুলাই মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় হরিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুজিব রহমানের সাথে হরিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃজহিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া প্রমূখ

নবাগত ওসি মোঃ মজিবুর রহমান বলেন,সমাজের যে কোন অনিয়ম, দূর্ণীতি, সম্ভাবনা, শিল্প-সাহিত্য সাংস্কৃতি তুলে ধরে সমাজের আসল চিত্র পট সহ অপরাধীদের মুখোশ উন্মোচন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার উদার আহ্বান জানান।
তিনি আরো বলেন,আমার কাছে আসতে কোন মাধ্যম প্রয়োজন নেই।

মাদক-দূর্ণীতি,ইভটিজিং নির্মূলে সর্বদা তৎপর ও সোচ্চার পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button