উপমহাদেশশিরোনাম

নবম শ্রেণির গণিত পারেন না গণিতের অধ্যাপক, ট্রায়াঙ্গলকে লিখলেন ট্রাঙ্গাল!

ভারতের বিহারে গণহারে নকলের খবর সেখানকার ‘সেরা ফলাফল’ করা শিক্ষার্থীদের সাফল্যের গোমর ফাঁস করে দিয়েছিল। এবার সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধার প্রকৃত চিত্রটাও বেরিয়ে এসেছে। প্রদেশের শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক নবম শ্রেণির গণিত করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন। আরেকজন ‘ট্রায়াঙ্গল’কে লিখেছেন ‘ট্রাঙ্গাল’।
বিহারের মগধ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক অধ্যাপকের পদের জন্য তিন সহযোগী অধ্যাপকের পরীক্ষা নেয়া হয়। এই তিনজনের একজন নবম শ্রেণির গণিত করতে পারেননি, আরেকজন ‘ট্রায়াঙ্গল’ এর বানান লিখেন ট্রাঙ্গাল! তৃতীয় পরীক্ষার্থী কিছুটা সন্তোষজনক ফলাফল করতে সক্ষম হন।
মগধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামার আহসান এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি পর্যালোচনা করে দেখবেন। পরবর্তীতে চাপ দিলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। এই মগধ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক চাকরিতে বিরতি মওকুফের আবেদনপত্রে ‘কনডোন’ (গ্রহণ) এর জায়গায় কনডোলেন্স (স্বান্তনা) লিখেছিলেন, আওরঙ্গাবাদের একটি কলেজের পুরুষ অধ্যাপক চেয়েছিলেন মাতৃত্বকালীন ছুটি।
বিহারে ২০১৫ সালে দেয়াল বেয়ে উঠে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যাতে প্রদেশটির জন্য ব্যাপক লজ্জা বয়ে নিয়ে আসে। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button