রাজনীতিশিরোনাম

নবমবারের মতো আওয়ামী লীগ সভাপতি হলেন শেখ হাসিনা

নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ ডিসেম্বর) দলটির সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
অন্যদিকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আসা ৭ হাজার ৩৩৭ কাউন্সিলরের ভোটে তারা নির্বাচিত হন। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কাউন্সিলরেদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন।
এবার কাউন্সিলে ৩ সদস্যের নির্বাচন কমিশন কাজ করে। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাহুন, সদস্য ছিলেন ড. মসিউর রহমান এবং প্রফেসর সাঈদুর রহমান।
সভাপতি পদে মনোনয়ন আহ্বান করা হলো আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় শেখ হাসিনা টানা নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন। সকল কাউন্সিলরদের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু এবং সমর্থন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button