slider

নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মাহতাবুর রহমান, আমতলী : বরগুনা জেলার আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাঠ বাজার ঘাটে আজ ৩১ মার্চ শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসল করতে গিয়ে জাহিদ (০৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুয়েলের ছেলে জাহিদ পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে না আসায় বিকেল ৪ টায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। নদীর ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় যে জাহিদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অভি, হাসানসহ স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ এর নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম ঘটনাস্থলে এসে পানিতে পড়ার বিষটি নিশ্চিত হয়। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ সন্ধ্যায় জানান, পটুয়াখালী স্টেশনের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তারা আসলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

সন্ধ্যার পর পর পটুয়াখালী থেকে এসে ডুবুরি শাহাদাতের নেতৃত্বে মোট চার জন ডুবুরি এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। ডুবুরি দল এসে অনেক খোঁজাখুঁজির পরে রাত পৌনে নয়টায় ডুবুরি দল শিশু জাহিদের লাশ খুঁজে পেয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ কারো কাছে হস্তান্তর করা হননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button