জাতীয়শিরোনাম

নদী কমিশনের বৈঠক স্থগিত করলো বাংলাদেশ

ভারতের সাথে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক স্থগিত করেছে বাংলাদেশ। আজ ১৮ ডিসেম্বর, বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল ১৭ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধি দল দিল্লি না যাওয়ায় বৈঠকটি না হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।
বাংলাদেশের পক্ষ থেকেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানায়। ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ইতোপূর্বে দেশটি সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যদিও এসব সফর বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, এসব সফর বাতিলের মধ্য দিয়ে দিল্লিকে কড়া বার্তাই দিতে চাচ্ছে ঢাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত উপরের মহল থেকে জেআরসি প্রতিনিধি দলের সফরের অনুমতি পাওয়া যায়নি। এতেই দিল্লির বৈঠকে যে বাংলাদেশ অংশ নিচ্ছে না সে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে।’ দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করবে বলেও জানান তিনি।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button