slider

নদীতে চুবিয়ে হত্যা করে স্ত্রীর লাশ ভাসিয়ে দিলো স্বামী

সোহেল রানা,ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার ঘিওর ইউনিয়নের কুস্তা উত্তরপাড়া গ্রামের আব্দুল্লার ছেলে আবুল(৪০) তার স্ত্রীকে চুবিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দিয়েছে নদীতে। রবিবার রাত ১২টার দিকে তার বাড়ির কাছের ধলেশ^রী নদীতে নিয়ে তার স্ত্রী মাজেদা বেগমকে(৩৫) নদীর পানিতে চুবিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দেয়। তিন দিন ধরে খোজাখুজির পর মাজেরদার মা থানায় অভিযোগ করলে ঘিওর থানা পুলিশ আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। নিহত মাজেদার মা রহিমা বেগম(৬০) ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা গ্রামের মৃত ছবেদ আলীর স্ত্রী। নিহত মাজেদার মা বাদীনি হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। তিনি আরো জানান, তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে কি কারণে হত্যা কান্ডটি ঘটেছে। আসামীকে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।
অভিযোগের প্রেক্ষিতে আসামী আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর সে পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যায়। শিবালয়ের আরিচা স্থল-কাম ফায়ার সার্ভিসের ৭ সদস্য বিশিষ্ট একটি ডুবুরী দলের সহযোগিতায় ঘিওর থানা পুলিশ দ্বিতীয়বার লাশ উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button