নতুন ভোটারদের মেম্বার, চেয়ারম্যান সনাক্ত করলে সহজেই সম্ভব — রুমায় জেলা প্রশাসক
লোঙা খুমি, রুমা (বান্দরবান) প্রতিনিধি : চলমান প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো পাহাড়ি এলাকায় হওয়ায় পাহাড়ি ডিজাইনে নির্মাণ করা হবে আগামীতে। প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি এইসব কথা বলেন।
বিশেষ ১০ উদ্যোগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি বিভিন্ন অধিদপ্তরের সমস্যা ও ইউনিয়ন চেয়ারম্যানদের সামগ্রী সমস্যা কথা গুলো শুনেন। সোমবার (৬ জুন) বেলা ১০ টায় রুমা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমাধ্যম কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
নতুন ভোটার জটিলতা বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন পাহাড়িদের অধিকাংশই জমিজমা কাগজ-দলিল নেই। সে কথা বিশেষ বিবেচনায় তাদের হালনাগাদ নতুন ভোটার তালিকাভূক্ত করতে ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সনাক্ত/সুপারিশ করলে ভোটার হতে পারবে।
কিন্তু রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, সেদিকে জনপ্রতিনিধিদের বিশেষ খেয়াল রাখতে হবে । রুমা সদরে দুর্গম এলাকায় ঠান্ডাঝিরি মার্মা পাড়ায় নতুন স্কুল স্থাপনের জন্য তিনি দুই লক্ষ টাকা অনুদান দেয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা বক্তব্য রাখেন। এই সভায় পুরুষ/মহিলা ভাইস চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। অনুমুক্ত আলোচনায় শৈমং মার্মা (সদর ইউনিয়ন চেয়ারম্যান) অভিযোগ করে বলেন, রুমা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেবা রুমা বাসী এক প্রকার বঞ্চিত । এই অধিদপ্তর কোন সময় মাসিক মিটিং, সরকারের গুরুত্বপূর্ণ সভা গুলোতেও উপস্থিত ছিলেন না । একই সুরে নুম্রাউ মার্মাও এই অভিযোগ তুলেন। আর রুমা আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা বলেন , রুমা আবাসিক বিদ্যালয়ের ৩০০উপরে ছাত্র/ছাত্রীদের মধ্যে একটা ভালো রিংওয়েল,ডিপওয়েল না থাকায় খাওয়ার পানি সংকটে পড়তে হয় বলে জানাই। বিষয়টি জেলা প্রশাসক সমাধানের আশ্বাস দিয়েছেন।




