বিনোদন

নতুন বিজ্ঞাপনে ববি

অন্তর্জালে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির মেহেদি রাঙানো হাত দেখে অনেকেই চমকে গেছেন! ভেবেছেন, চলমান শীতে গোপনেই হয়তো বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন ঢালিউডের ‘বিজলী’। কারণ খোঁজ নিয়ে জানা গেছে, শুটিং চলতি ‘আকবর’ ছবির জন্যে তাকে এমন কোনও সাজ নিতে হয়নি। তবে মেহেদি-বিয়ে কেন্দ্রিক এই জল্পনার অবসান ঘটালেন ববি নিজেই।
বললেন, ‘বিষয়টি উৎসবকেন্দ্রিক হলেও, এ উৎসব বিয়ের নয়! আর আমার বিয়ের তো প্রশ্নই ওঠে না।’
‘আকবর’ ছবির শুটিংয়ের ফাঁকে সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ করেছেন ববি। ২২ জানুয়ারি শুটিং হয়েছে। আসছে ঈদ উৎসবকে টার্গেট করে এলিট মেহেদির এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ।
ববি বলেন, ‘পণ্যটি হচ্ছে এলিট মেহেদীর। বড় আয়োজনের কাজ। কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে শুটিং করেছি। শুটিংয়ের সুবাদে হাতে প্রচুর মেহেদি পরেছি। বেশ মজা করেছি। ভালো অভিজ্ঞতা। ঈদকে টার্গেট করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।
বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী কাজ করেছে। এর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা।
এর আগে এলিট মেহেদীর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া, সারিকা। বিজ্ঞাপনগুলো দর্শক নন্দিত হয়েছিল। এবার যোগ হলেন ববি। তিনিও আশা করছেন, আসন্ন রমজানের সময় থেকে প্রচারে এলে দারুণ কিছু হবে।
জানা গেছে, ঈদের আগে থেকে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল ও অনলাইনে বিজ্ঞাপনচিত্রটি সম্প্রচার হবে।
এর আগে পাওয়ার এনার্জি ড্রিংস, ওয়ালটন, ওয়ারিদ টেলিটকমসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button