sliderশিরোনামসুস্থ থাকুন

নতুন ডেঙ্গু রোগীসহ হাসপাতালে ভর্তি ২৭

রাজধানীর বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকার বাইরে সারাদেশে নতুন ও পুরাতন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৪৯ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২২ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button