Uncategorized

নতুন উচ্চতায় শাহরুখ

ভারতের ‘হাইয়েস্ট পেড’ অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ভারতের গণ্ডি পেরিয়ে তিনি এখন বিশ্বের সর্বাধিক উপার্জনকারী নায়কদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। তিনি বলিউ়়ড বাদশাহ শাহরুখ খান।
সম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ২০১৫-১৬য় বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের তালিকা। ‘ফোর্বস’-এ প্রকাশিত সেই তালিকায় আট নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ। তবে শুধু শাহরুখ নন, এই তালিকার প্রথম দশে আছেন আরো একজন ভারতীয় অভিনেতা। তিনি অক্ষয় কুমার। তালিকায় তাঁর স্থান দশ নম্বরে।
ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী শাহরুখের বছরের মোট উপার্জন ৩ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। আর তালিকার দশ নম্বরে থাকা অক্ষয় কুমারের বছরের মোট উপার্জন ৩ কোটি ১৫ লক্ষ মার্কিন ডলার।
‘ফোর্বস’-এ প্রকাশিত এই তালিকার প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিয়েছেন আরো দুই ভারতীয় অভিনেতা। তারা হলেন সালমান খান (১৪ নম্বরে) এবং অমিতাভ বচ্চন (১৮ নম্বরে)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button