বিনোদন

নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন অমলা

বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘আদাই’-এর টিজার মুক্তি পরেই অন্তর্জাল দুনিয়ায় ঝড় বয়ে যায়। টিজারে দেখা যায়, একটি দৃশ্যে একেবারেই গায়ে সুতোহীন অমলাকে। তাঁর সাহসের প্রশংসা করেন নামী পরিচালকেরাও। এবার সেই নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন নায়িকা।

রত্না কুমার পরিচালিত ‘আদাই’ ছবিতে অমলা পাল কামিনীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি কি না নিখোঁজ হয়ে যান।

টিজারের শুরুতেই দেখা যায়, কামিনীর মা পুলিশের কাছে মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে যান। বোঝা যায়, শেষবার যখন তিনি মেয়েকে ফোন করেছিলেন, তখন কামিনী মদ্যপ অবস্থায়। পরবর্তী দৃশ্যেই অমলাকে দেখা যায় অনাবৃত অবস্থায়। জ্ঞান হারানোর পর হুঁশ ফিরেছে তাঁর।

কিন্তু সেই দৃশ্যে অভিনয়ের আগে মনের অবস্থা কেমন ছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ২৭ বছরের অমলা পালের। শুটিং ফ্লোরে যাওয়ার আগে কী ভাবছিলেন তিনি? সে কথা সম্প্রতি জানিয়েছেন এক ভারতীয় সংবাদমাধ্যমকে।

দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অমলা পাল বলেন, প্রথমে পরিচালক রত্না কুমারকে তিনি বলেছিলেন চিন্তা না করতে। কিন্তু যখন সেটে যান, সে সময় চিন্তিত হয়ে পড়েন। নগ্ন দৃশ্যের শুটিংয়ের সময় নিরাপত্তা থাকবে কতটা, শুটিংয়ের সময় কারা উপস্থিত থাকবেন সেখানে—এসব নিয়ে চিন্তা হচ্ছিল তাঁর।

‘আদাই’ ছবির টিজার :

‘এই দৃশ্যের অভিনয়ের সময় সেটে মোট ১৫ জন উপস্থিত ছিলেন। আমি যদি দলের লোকদের বিশ্বাসই না করতাম, তবে কখনোই ওই দৃশ্য করতে পারতাম না,’ বলেন অমলা।

নগ্ন দৃশ্য থাকা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অমলাকে। সে ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। বলেন, ‘এ রকম লোক সবখানেই আছে, যাঁরা পুরো ছবিটা দেখার আগেই তা নিয়ে সমালোচনা শুরু করে দেন।’

এক মিনিট ৪৩ সেকেন্ডের টিজারটি অতীব সাহসী। আর সেখানে আলাদা করে নজর কাড়ে অমলা পালের কামিনী চরিত্রটি। তাঁর সাহসী ভূমিকার প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট নির্মাতা-প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব করণ জোহর। প্রশংসা করেছেন পরিচালক রামগোপাল ভার্মাও।

এর আগে ছবিটির প্রথম পোস্টারও নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছিল। পোস্টারে দেখা গিয়েছিল টয়লেট পেপার জড়ানো কান্নারত অমলাকে। ‘আদাই’ পরিচালনা করছেন রত্না কুমার। প্রযোজনা করেছেন বিজি সুব্রামানিয়ান। গানে সুর দিয়েছেন প্রদীপ কুমার। সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button