sliderস্থানিয়

নকলায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৭টায় নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা: আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারী গোলাম কিবরিয়া ভিপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম শরিফ, সাবেক উপজেলা আমীর মুফতি খাদিমুল ইসলাম, জামায়াতের পৌর সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত প্রমুখ। এসময় নকলা উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভার জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button