শিরোনাম

নওগাঁ-৬ উপনির্বাচন : দুলুকে আহ্বায়ক করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি

নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বায়ক করে ১২ সদস্যের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ করেছে বিএনপি।
শনিবার দলের সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদেরকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সানি, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, খাজা নাজিব উল্লাহ চৌধুরী, ফজলে হুদা বাবুল, রবিউল আলম বুলেট ও শামসুল আলম প্রামাণিক।
নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন। আগামী ১৭ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button