Uncategorized
নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন তুললেন আলহাজ্ব এছাহক আলী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-০৬ আসনের উপ নির্বাচনে “ধানের শীষ” প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এছাহক আলী অদ্য ১০/০৯/২০২০ ইং তারিখে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর কাছে দলীয় নমিনেশন পেপার গ্রহণ ও হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী তাঁতীদল এর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ।



