sliderস্থানিয়

নওগাঁ-২ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন

আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার) নওগাঁ-২ আসনের দুই উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এ সময় গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ থেকে শোডাউনটি পত্নীতলার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে শিবপুর, মধইল হয়ে আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর প্রদক্ষিণ করে আড়ানগর কলেজ মাঠে সমাপ্ত হয়। শোডাউনে ১৫ হাজারের অধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।

মোটরসাইকেল শোডাউনে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম.এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button