slider

নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর ব্যাপক প্রচারণা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে পাড়ায় পাড়ায় নৌকার প্রচার প্রচারণায় এখন ভোটের আমেজ বিরাজ করছে। ভোট প্রার্থনায় এ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে নৌকার প্রচারে একাট্টা হয়ে দিনে-রাতে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণায় মাঠে আছেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ আসনে বিপুল ভোটে নৌকার শতভাগ জয়ের আশা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলার সব ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন। প্রতিটি এলাকায় গণসংযোগে গেলে তার পক্ষে বিপুল জনসমাগম হয়। উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামসহ পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, জনগণের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন, গত ১৫ বছরে এ নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন, রাস্তাঘাট নির্মাণ-সংস্কার ও পাকাকরণ, শিক্ষা-স্বাস্থ্য, স্যানিটেশনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নচিত্র জনসম্মুখে তুলে ধরেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি মহাজোট সরকারের সাফল্য অর্জন, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, বিগত বিএনপি ও জাতীয় পার্টির সরকারের আমলে নিয়ামতপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। একসময়ের অবহেলিত এ উপজেলার যেসব এলাকায় পায়ে হেঁটে স্বাভাবিকভাবে চলাচল করা যেতো না, সেসব এলাকার অজপাড়াগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের হাত ধরে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে সকল ধরনের যানবাহন চলাচল করছে। মানুষের আর্থ-সামাজিক অবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তাই এ আসনে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার জনপ্রিয়তায় ভয় পেয়ে স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা চুপসে গিয়ে প্রচারণায় মাঠে নামার সাহস পাচ্ছে না। আগামী ৭ জানুয়ারি ভোটাররা উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button