slider

নওগাঁয় ৪৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ৬

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পরিবহনের সময় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে তাদের আটক করা হয়। আটকরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তাদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাপাইনবাবগঞ্জের আড্ডা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তিনি বলেন, আটকদের টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহনে কাজ করতো। দেখে বোঝার উপায় নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button