শিরোনাম

নওগাঁয় ২ এমপি, ডিসি, পুলিশ সুপার ও আওয়ামী লীগ সভাপতি কোয়ারেন্টিনে

নওগাঁ- ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এবং নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার কোয়ারেন্টিনে রয়েছেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামানকেও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত সংসদ সদস্যের নির্বাচনী এলাকা পত্নীতলা-ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ অনান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। ওই ভিডিও কনফারেন্সে থাকা জেলার দুই সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কোয়ারেন্টিনে আছেন।
তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হবে বলে জানান সিভিল সার্জন। পূর্বপশ্চিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button