নওগাঁয় স্মরণ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি শফিউল বারী বাবু এর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহ্ ফিলের মধ্য দিয়ে নওগাঁয় জেলা স্বেচ্ছাসেবক ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বদেন জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ।
বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের শামীম আহমেদ এর সভাপতিত্বে শহরের কেডি স্কুল মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম টুটুল,সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস পলাশ,সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ সমাবেশে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক শহর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য শেখ আব্দুর শুকুর, জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ,সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




