নওগাঁয় শুরু জেএফএ অনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

শামীনূর রহমান,নওগাঁ : নওগাঁ জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে জেএফএ অনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থপনায় আজ দুপুর ২টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: হারুনুর রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, জেলা মহিলা ক্রিয়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি, মামুনুর রশিদ প্রমুখ।

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। খেলা হবে দেশের ৭টি আঞ্চলিক ভেন্যুতে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৯টি দল।
আজ এই চ্যাম্পিয়নশিপে নওগাঁয় উদ্বোধন খেলায় মুখমুখি হয় সিরাজগঞ্জ বনাম রাজশাহী জেলা দল।৪-০ গোলে রাজশাহী দল বিজয়ী।
রাজশাহী দলের পক্ষে গোল করেন,রাধা রাণী,ফাল্গুরী, অর্চনা,সংক্রান্তি বালা।
খেলা পরিচালনা করেন- রেফারি আলেয়া আলো,সহকারি তাছলিমা,সোহনা,মোনালিসা
নওগাঁ ভেন্যুতে মোট ৭টি জেলা
অংশগ্রহণ করবে গাইবান্দা,বগুড়া,জয়পুরহাট,সিরাজগঞ্জ,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ জেলা।



