slider

নওগাঁয় মানাপের বস্ত্র বিতরণ

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী অসহায় পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর)বিকালে মানাপ জেলা কার্যালয়ে এসব শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।
মানাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার চন্দন কুমার দেব ও ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু।
সভাপতি বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায় মানুষের পাশে থাকাবে।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও মানবতাবাদী পুতুল রানী ব্যানার্জী, ভারতী রানী সরকার ও সাবরিনা আক্তার সুমি, মানাপের জেলা শাখার সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলি, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু, সহ-সাধারণ সম্পাদক অন্তর আহমেদ,পৌর শাখার সাধারণ সম্পাদক অভিজিত দাস, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক জয় কুমার সাহা, সদস্য পারভেজ হাসান, মাহবুব সিদ্দিকী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button