Uncategorized
নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপূরে বাম গণতান্ত্রিক জোট নওগাঁ শাখার উদ্যেগে নওগাঁ শহরের ব্রিজের মোড়ে স্বাধীনতার ভাষ্কর্যের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
বাম গণতান্ত্রিক জোট নওগাঁর সমন্বয়ক অ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুলসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তরা এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম, দূনীতি, অব্যবস্থাপনা, সবার জন্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের চক্রান্ত, যখন তখন খুশিমত জ্বালানীর দাম সংসদে
বৃদ্ধির জন্যে সংসদে উত্থ্যাপিত বিল প্রত্যাহারসহ সরকারের নানান গণবিেেরাধী নীতির বিরুদ্ধে দাবি জানান।




