Uncategorized

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অগ্রহায়ণের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত।
নওগাঁয় গত দুইদিন ধরেই দিনের ভোর শুরু হচ্ছে শীতের আমেজে। চারপাশে কুয়াশার আস্তরণ।
ছোটযমুনা বেস্টিত নওগাঁ শহরে সোমবার (৭ ডিসেম্বর) ভোর নেমেছিল কুয়াশার কাঁধে ভর করে! চারপাশের কুয়াশার আন্তরণ দেখে মনে হচ্ছিল শীত ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে।বাইরের আবহাওয়াও ছিল বেশ ঠান্ডা। সব মিলিয়ে সকালের প্রকৃতিতে ছিল ঘন কুয়াশার সঙ্গে শীত।
সকালে হাঁটতে বের হওয়া স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, ‘আজ ভোরে হঠাৎ করেই বেশি কুয়াশা পড়েছে। রাস্তায় কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে।
ছোটনদীর দুই পাড় এলাকায় বসবাসরতরা জানান, ‌গত রাত থেকেই নদীর অববাহিকায় কুয়াশা পড়েছে। নদীর বাতাসেও শীতের প্রভাব রয়েছে।
একুশে পরিষদ নওগাঁর সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ বলেন,গত রাত থেকে কুয়াশা ছিল বেশী। শহরের রাস্তা ঘাটে কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না কিছু।
স্থানীয়রা জানান, গত রাত থেকে কুয়াশা ও ঠান্ডা বেশ পড়েছে। আবার মধ্যরাতের দিকে প্রচন্ড ঠাণ্ডা পড়ে। সকালে আবার ঘন কুয়াশাও দেখা যাচ্ছে। এমন আবহাওয়ায় ঠাণ্ডা-কাঁশির প্রকোপ বাড়তে পারে।
শীত বাংলাদেশের প্রকৃতির এক অন্যতম ঋতু। শীতের ঘন কুয়াশার সঙ্গে শীত প্রকৃতিতে এক ভিন্নরকম চাঞ্চল্য আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button