slider

নওগাঁয় কন্যা শিশু দিবস পালিত

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে আলোচনাসভা এবং কন্যা শিশুদের বৌচি খেলার আয়োজন করে।
শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত “সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার” শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা করেন নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ কায়েস উদ্দিন এবং সেন্ট্্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া খাতুন বেলী। পরে শিশু একাডেমী চত্বরে কন্যা শিশুদের বৌচি খেলার আয়োজন করা হয়। অপরদিকে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button