শিরোনাম

নওগাঁয় একদিনে ১৬ জনের করোনা শনাক্ত

নওগাঁ জেলায় একদিনে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোরশেদ।
বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত ২৪ তারিখে নওগাঁর রাণীনগরে একজন নার্সের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সাপাহারে তিনজন, রাণীনগরে ৫ জন, মহাদেবপুরে ২ জন, পোরশায় একজন, মান্দায় ২ জন, আত্রাইয়ে তিনজন রয়েছে।
জানা গেছে, আক্রান্তদের অনেকেরই উপসর্গ নেই। ঢাকা ফেরত হওয়ায় তাদের করোনা পরীক্ষা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button