slider

নওগাঁর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শাহিনুর রহমান

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার শাহিনুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
মান্দা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছ।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা জোগাবে।
ওসি আরো বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button