Uncategorized

নওগাঁর পত্নিতলা থানা যুবদলের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নিতলা থানা যুবদলের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা থানা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সাহেব এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগীয়) জনাব এ এইচ এম ওবায়দুর রহমান সুইট।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম গোল্ডেন, সহ-সভাপতি ইমতিয়াজ রাব্বি রাজা,শহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ন সম্পাদক মানিক খান, যুগ্ন সম্পাদক কুহিনুল ইসলাম মিলি, রাশিকুজ্জামান উজ্জল, রওশন ইসলাম,
সহ- সাংগঠনিক সম্পাদক শামীনূর রহমান,সহ-প্রচার সম্পাদক মন্জুরুল ইসলাম সনিসহ প্রমুখ।
সভা শেষে উপস্থিত যুবদল নেতা-কর্মীদের সমর্থনে নির্বাচন উপ কমিটি প্রধান নওগাঁ যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান কামাল, নির্বাচন উপ কমিটি সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম শ্যামল, সদস্য ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার পত্নীতলা থানা নিরমইল ইউনিয়ন, দিবর ইউনিয়ন, আকবরপুর ইউনিয়ন, মাটিন্দর ইউনিয়ন কমিটি নির্বাচনের মাধ্যমে ঘোষনা করেন।
যারা নির্বাচিত হয়েছেন,আকবরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদুল হাসান মিলন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইজাবুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button