slider

ধামরাইয়ে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে পাঁচটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল ১ হাজার ১২০ জন।
এতে অভিভাবক পদে বিজয়ীরা হচ্ছেন- মোস্তাফিজুর রহমান বাবুল (হাঁস), আব্দুল কাদের (দোয়াত কলম), আরিফুল ইসলাম (কাপ পিরিচ), মোহাম্মদ কামরুজ্জামান (বই) ও জোৎ¯œা বেগম (প্রজাপতি)।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা অরিফুল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button