slider

ধামরাইয়ে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিএনপির ১৬ ইউনিয়নেই পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন। এসময় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তিনি পদযাত্রাটি কালামপুর বাজারের সানোড়া ইউনিয়ন হয়ে সোমভাগ ইউনিয়নের সজাগ সেন্টারের কাছে পৌঁছান। এতে পুলিশ পদযাত্রাটিতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

এ পদযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নাজিম উদ্দিন মঞ্জু, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপি নেতা সুনীল সাহা, দেওয়ান লোকমান হোসেন, খলিলুর রহমান, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ মোশারফ হোসেন, আক্তারুজ্জামান লিটন, খুররুম ছৌধুরী, ছৈয়দ নাইম ছাত্রদলের ইসতিয়াক আহাম্মেদ ফারুক, ইসমাইল হোসেন সুমন, শিশির প্রমুখ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ধামরাইয়ের সকল ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রায় অনুষ্ঠিত হয়। এতে কয়েক ইউনিয়নের পুলিশ বাঁধা দিয়েছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button