slider
ধামরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ধামরাই পৌরসভার কিষান কোল্ড স্ট্রোরেজ মিলনায়তনে পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান,সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার প্রমূখ।




