slider

ধামরাইয়ে ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালকে জরিমানা ও বন্ধ ঘোষণা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে লাইসেন্স নবায়ন ও মূল্যে তালিকা না থাকায় হেলথ এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মুনমুন চক্ষু হাসপাতাল অপারেশন রুম সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ মার্চ) ধামরাই পৌরসভার ইসলামপুর মোবাইল কোর্ট পরিচালনা করে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও মুনমুন চক্ষু হাসপাতালকে সিলগালা করে দেয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এ সকল প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ও বিভিন্ন পরীক্ষার মূল্যে না থাকায় মোবাইল কোর্ট পরিচালনায় হেলথ এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং মুনমুন চক্ষু হাসপাতালকে সিলগালা ও বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা, অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button