Uncategorized
ধামরাইয়ে গুড়িয়ে দেওয়া হলো আরও দুই অবৈধ ইটভাটা ৪ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : মহামান্য হাইকোর্টের নির্দেশনায় ঢাকার ধামরাইয়ে বায়ুদূষণকারী অবৈধ আরও দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধামরাইয়ের ডাউটিয়া ও কালামপুর এলাকার ইউএসএ ব্রিকস ও পদ্মা ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার কাঁচা ইটও নষ্ট করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ বলেন, অনুমোদনহীন বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এরআগে সোমবারও ধামরাইয়ের ডেমরান এলাকার অনুমোদনহীন মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস গুড়িয়ে দিয়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।



