Uncategorized

ধামরাইয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রানা মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ধামরাইয়ের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রানা মিয়া বারবাড়িয়া ভোলানাথ হাই স্কুলের দপ্তরী মাহবুব আলমের ছেলে ও হাতকোড়া মাইনুল ইসলাম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে এ বছর কোরআনে হাফেজ হয়েছে।
জানা গেছে, রানা মিয়া গতকাল বিকেলে মাদ্রাসার একটি গাছে নারকেল পারার জন্য উঠে। প্রায় ২০ ফুট উচ্চতা সম্পন্ন গাছে উঠার পর আকস্মিকভাবে গাছ থেকে পা ফসকে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা মারা যায়। নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি আতিকুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button