ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে ৩৫ চালককে জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটায় উল্টো পথে গাড়ি চালানো ও যত্রতত্র যাত্রী নামানোর দায়ে ৩৫টি যানবাহন চালককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে বিআরটিএ ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ জরিমানা করেন।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে ‘নিরাপদ সড়ক চাই’ ধামরাই শাখার সদস্যদের সহায়তায় বিআরটিএ কর্তৃপÿ সকাল থেকে বিকেল পর্যন্ত উল্টো পথে চলাচলকৃত যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রো, ট্রাকসহ ৩৫টি যানবাহনের চালককে ৪৬ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন জানান, অধিকাংশ গাড়ির চালকরা আইন মানতে চায় না। তারা উল্টো পথে যাওয়ার ফলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার শিকার হন। এ কারণে আমাদের এ ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে।




