slider

ধামরাইয়ে ইউরিয়া সারের তীব্র সংকট দিশাহারা কৃষক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে গত ১৫ দিন ধরে ইউরিয়া সার পাচ্ছেন না কৃষকরা। সারের তীব্র সংকটের কারণে দিশাহারা হয়ে পড়েছেন তারা। সার বিক্রেতারা বলছেন সরকার সার না দেয়ার কারণে আমরা কৃষকদের সার দিতে পারছি না। তবে উপজেলা কৃষি অফিসার মো. আরিফ হোসেন জানিয়েছেন দ্রুতই ইউরিয়া সারের ব্যবস্থা হচ্ছে। জানা গেছে, ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ধামরাই উপজেলা। আর এ উপজেলার প্রধান কাজ কৃষি। তাই কৃষি পণ্য উৎপাদন করতে তাদের প্রতিদিন সারের প্রয়োজন হয়। চলতি বছরে ব্যাপক সার সংকট থাকায় কৃষকদের উৎপাদন ব্যাহত হয়েছে। কয়েকদিন আগে কম বেশি সার পাওয়া গেলেও গত ১৫ দিন ধরে বাজার থেকে উধাও হয়ে গেছে ইউরিয়া সার। ধামরাইয়ে ডাউটিয়া গ্রামের কৃষক ফজল হক, কাওয়ালিপাড়া গ্রামের নজরুল ইসলামসহ অনেকে জানান, গত ১৫ দিন ধরে ধামরাই উপজেলার কোনো বাজারে ইউরিয়া সার নাই।
পাঁচ কেজি সারের জন্য কয়েকটি বাজার ঘুরে সার না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছি। কৃষকরা আরও জানান, ধামরাইয়ের বিসিআইসি’র সার ডিলাররা কৌশলে উপজেলা কৃষি অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ধামরাইয়ের জন্য বরাদ্দকৃত সার অন্য কোথাও বিক্রি করছেন কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন খুচরা সার বিক্রেতা জানান, বিসিআইসি’র সার ডিলাররা কৌশলে ধামরাইয়ের সার অন্যত্র সরিয়ে সারের কৃত্রিম সংকট করছে। আর সারের সংকট দেখিয়ে আমাদের খুচরা বিক্রেতাদের কাছে বস্তা প্রতি দেড় থেকে দুইশত টাকা বেশি নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন ইউরিয়া সারের সংকটের কথা স্বীকার করে জানান, দ্রুতই ইউরিয়া সারের ব্যবস্থা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button